দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ থেকে স্বাগতিক তিন দেশের একটি যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর এবার ইংল্যান্ডের শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা জেতা একটি স্মরণীয় গল্প হয়ে থাকবে।
তিনি বলেন, ইংল্যান্ড প্রায় ৬০ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে। এবার দলটির সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলেই তার বিশ্বাস।
জুলিয়ানির ভাষায়, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সেরা এবং তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে।
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের খেলার খোঁজখবর রাখেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কেনকে "দুর্দান্ত খেলোয়াড়" এবং "চমৎকার মানুষ" বলেও প্রশংসা করেছেন।
ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের প্রসঙ্গ টেনে জুলিয়ানি বলেন, কয়েক বছর আগে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলতে গিয়ে ট্রাম্পের ফুটবল জ্ঞান সম্পর্কে ধারণা পান তিনি। তার মতে, ছোট ছেলে ব্যারন ট্রাম্পের কারণেই প্রেসিডেন্টের ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে।
ইংল্যান্ডের সাফল্যে হ্যারি কেনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন জুলিয়ানি। তার মতে, কেন দলের প্রধান ভরসা, আর জুড বেলিংহামের সঙ্গে মিলে তিনি ইংল্যান্ডকে শিরোপার পথে এগিয়ে নিতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান ইংল্যান্ড দলটি ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বিশ্বকাপ জয়ের সক্ষমতা তাদের রয়েছে।
জুলিয়ানির এই মন্তব্য ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ট্রাম্পের প্রশংসার প্রতিক্রিয়ায় হ্যারি কেন জানিয়েছেন, ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে গলফ খেলার স্মৃতি এখনও মনে আছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে আগামী বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
যে আই